শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯.৫৯ পিএম
  • ২৫৪ Time View
88

কালের খবরঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোল চত্ত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করে। এতে শিক্ষকরা একাত্মতা ঘোষনা করে সমাবেশে যোগ দেন। প্রতিবাদ সমাবেশে ছাত্র উপদেষ্টা মোঃ বদরুল ইসলাম, প্রক্টর ডা. আরিফুজামান রাজিব, শিক্ষার্থী জামিউল আলম জয়, মোঃ রায়হান বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। যার প্রকৃত উদাহরন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একা নয়, তাদের সাথে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION