বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ফুল দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬.৩১ পিএম
  • ২৮১ Time View
122

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১১ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, তোমরা পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে কখনো একাকীত্ব বোধ করবে না। এখানে তোমরা একা নও। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো তোমাদের পাশে থাকবে। এসময় শিক্ষার্থীদের নোংরা রাজনীতির চর্চা না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার বিষয়ে আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।


এছাড়া র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নবীন শিক্ষার্থীদের কেউ কোনো ধরনের র‌্যাগিংয়ের শিকার হলে সরাসরি প্রক্টরকে জানাবে। আমরা কোনো ধরনের র‌্যাগিং বরদাস্ত করবো না। শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় উন্মুক্ত।অনুষ্ঠানসমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION