বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

কোটালীপাড়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২.১০ পিএম
  • ৪৪৫ Time View
206

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায়  গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাধন গাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  আজ রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর বাধন গাইন  কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের হাজরা বাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে এবং হাজরাবাড়ি টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বাধন গাইনের কাকা তাপস গাইন জানান, সকালে বাধন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে ডুব দিতে থাকে। কিছুক্ষণ পরে পানিতে ডুব দিয়ে আর উপরে না উঠায়  অন্যরা শোরগোল শুরু করে। তাদের শোর চিৎকারে বাড়ির লোকজন এসে পানির নিচ থেকে বাধনকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION