মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪.৪৩ পিএম
  • ৪০৪ Time View
135

গোবিপ্রবি প্রতিনিধিঃ

জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে চলে বিকেল ৫টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
হেল্থ ক্যাম্পের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ঢাকা থেকে আগত বেশকিছু অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা প্রদান করছেন। আজকের হেল্থ ক্যাম্পে রোগ শনাক্ত করা, ব্যবস্থাপত্র দেয়া এবং সঙ্গে কিছু ঔষধ সরবরাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION