মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫.৫১ পিএম
  • ৫২২ Time View
196

গোবিপ্রবি প্রতিনিধিঃ

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এই হেল্থ ক্যাম্পে সার্বিক সহায়তা করে নাক, কান ও গলার বিশেষায়িত হাসপাতাল সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক)।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে সেবা প্রদান করেন নাক, কান ও গলার খ্যাতিমান চিকিৎসক ডা. এম এ সামাদ, ডা. মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও ডা. নাজমুস সাকিব। ক্যাম্পে ৩৭০জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্রের সঙ্গে প্রায় দেড় লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।

এর আগে জুলাই শহিদদের স্মরণে গত ২৫ জুলাই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সহায়তায় বিনামূল্যে হেল্থ ক্যাম্প আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. আলী হোসেন, ডা. কাজী সাইফ উদ্দিন বেননূর ও অধ্যাপক ডা. রহমাতুল বারীসহ ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩৮০ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিনামূল্যে সেবা প্রদান করেন। যাদের প্রায় দুই লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।

হেল্থ ক্যাম্প আয়োজনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীসহ সকলের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। কনসালটেন্সির পাশাপাশি কিছু ঔষধও সরবরাহ করা হয়েছে। আগামীতে আমরা এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION