মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬.৩১ পিএম
  • ৩৭৪ Time View
106

গোবিপ্রবি প্রতিনিধিঃ

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) তিনদিব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। আগামী ২৫, ২৯ ও ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। যা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

জুলাই ২০২৪ আন্দোলনে শহিদদের স্মরণে ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করবেন দুইজন মেডিসিন বিশেষজ্ঞ, দুইজন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ, একজন চর্মরোগ বিশেষজ্ঞ ও একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক। ২৯ ও ৩০ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. এম এ সামাদ, ডা. ওয়ালি উল্লাহ ও ডা. নাজমুস সাকিব।

চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রেজিস্ট্রার দপ্তরে এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নিবন্ধনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION