মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

গোপালগঞ্জ ডিসি’স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩.২৫ পিএম
  • ২৫১ Time View
32

গোবিপ্রবি-র প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রস্তাবিত গোপালগঞ্জ ডিসি’স ইকোপার্ক-এর ডিজাইন তৈরী প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪টি গ্রুপে বিভক্ত করা হয়। এদের মধ্যে সি গ্রুপের ডিজাইনটা প্রথম হয়।

গোবিপ্রবি-র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষনা করেন এবং বিজয়ীদের মাঝে নগদ ৫০ হাজার টাকা পুরষ্কার ও সনদ তুলে দেন।

ইতোপূর্বে গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪ টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্ক-এর ডিজাইন তৈরী করার জন্য বলা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম রেফাত জামিল, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার  এম রাকিবুল হাসান, আরডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবি-র স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক ও গোবিপ্রবি-র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দ্বায়িত্বভার গ্রহন করার পর জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি নদী পাড়ে কালনা ঘাটে ২০০ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে । পরবর্তিতে এলজিইডি, পাউবো, গণপুর্ত, সওজ বিভাগের সহায়তায় একটি ডিসি’স ইকোপার্ক তৈরীর উদ্যোগ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION