শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গোবিপ্রবি’তে কর্মকর্তাদের আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫.৫২ পিএম
  • ২৯৩ Time View
73

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী আয়োজিত ‘আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা’র শেষ হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) কর্মশালা শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এক অনুষ্ঠান আয়োজন করে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক চারটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে পর্যায়ক্রমে সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানে অংশগ্রহণকারী কর্মকর্তারাই আগামী দুই-তিন দশক এই বিশ্ববিদ্যালয়কে সেবা দেবেন। তাই আচরণ ও শৃঙ্খলা বিষয়ক এই কর্মশালা থেকে ১০ ভাগও যদি উপকার আসে, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজে লাগবে, তাহলে এই আয়োজন সার্থক হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। রিসোর্স পার্সন ছিলেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের অ্যাডভাইজার মো. আফসার আলী। তিনি একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION