শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ! বিভিন্ন আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৪৯ পিএম
  • ৩৩০ Time View
70

কোটালীপাড়া প্রতিনিধিঃ

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মোসাঃ সিদ্দিকা বেগম।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির।

শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড.শুকদেব চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাস,বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সুশান্ত পাল, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বনোজ কুমার মজুমদার, সাংবাদিক প্রশান্ত অধিকারীসহ সাবেক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থী, সাবেক শিক্ষক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে অতিথিবৃন্দ  বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাস বলেন, আজ থেকে শত বছর আগে শিক্ষাণুরাগী শশীভূষণ মধু আমাদের প্রত্যন্ত এই অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।এরপর শত বছরের অভিযাত্রা। আমরা এই বিদ্যালয় থেকে অনেকেই লেখাপড়া করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি। কিন্তু আমরা আমাদের শিকড়কে ভূলে যাইনি। আজকে একটি বিশেষদিনে আমরা সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এক সঙ্গে মিলিত হয়েছি। এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশ বরেণ্যে সংঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION