মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ায় ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী! আদালতে মামলা করল মা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৩ পিএম
  • ৩৭১ Time View
96

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার হয়েছেন চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানাগেছে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের সুরেশ পান্ডের ছেলে শংকর পান্ডে (২৭) একই গ্রামের পাশের বাড়ির এক দিনমজুরের ঘরে ঢুকে তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের শিকার ছাত্রীর চিৎকারে ওই দিনমজুরের স্ত্রী এগিয়ে এলে লম্পট শংকর পান্ডে পালিয়ে যায়।

ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেলিতে লেখাপড়া করে । ঘটনার পর থেকে ছাত্রীটির স্কুলে যাওয়া বন্ধ রয়েছে বলে বিদ্যালয়সূত্রে জানাগেছে।

শিশুটির মা বলেন, ঘটনার দিন দুপুরে স্বামীর সাথে আমি বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলাম। আমার অন্য সন্তানেরা পাশের বাড়িতে খেলা করছিল। এ সময় স্কুল বন্ধ থাকায় ৯ বছর বয়সী আমার বড় সন্তান একা বাড়িতে ছিল। এই সুযোগে পাশের বাড়ির শংকর পান্ডে ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমি গত রবিবার (৯ ফেব্রুয়ারি)গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করি। মামলাটি আদালত আমলে নিয়ে কোটালীপাড়া থানাকে এফআইআর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এই মামলা করার পর থেকে মামলা প্রত্যাহারের জন্য শংকরের পরিবার থেকে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানার জন্য শংকরের বাড়িতে গিয়ে সাংবাদিকরা তাকে পায়নি। তবে তার বড় ভাই সুরঞ্জন পান্ডে সাংবাদিকদের বলেন, শংকর কোথায় আছে তাহা আমার জানা নেই। ধর্ষণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন প্রকার জবাব দিয়ে রাজি হয়নি।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার এসআই মামুন বলেন, আমরা এখনও আদালতের মামলার কপি পাই নাই। মামলার কপি পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION