মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

মুকসুদপুরে মেধা বৃত্তি পেল ৬০ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ২.০৭ পিএম
  • ৩৫৬ Time View
115

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০ শিক্ষার্থীকে  মেধা বৃত্তি দেওয়া হয়েছে।আজ শনিবার (২৫ জানুয়ারী) মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের ডিডি মোঃ হারুন অর রশীদ।   ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপাতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সেলিম শেখ, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরঞ্জন পাল প্রমূখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শিক্ষা বিস্তার ও গুনগত মান নিশ্চিত করতে জেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহনে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় ৬০ শিক্ষার্থী উত্তীর্ণ হয় । প্রথম স্থান অধিকারীদের প্রত্যেকে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের ৬ হাজার টাকা করে , তৃতীয় স্থান অধিকারীদের ৫ হাজার ও অন্যান্য স্থান অধিকারীদের হাতে অন্তত ৩ হাজার টাকা করে তুলে দেন অতিথিরা ।  এছাড়া  প্রত্যেক শিক্ষার্থীকে মেধা স্মারক, ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION