মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

নবযাত্রায় অংশ নিতে সকল ভেদাভেদ ভুলে, পরনিন্দা-পরচর্চা-হিংসা থেকে বের আসার আহবান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৩৭৫ Time View
111

 বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মাধ্যমে সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক পরিবারের আয়োজনে ‘সম্প্রীতির শিক্ষক পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে সৌহার্দের সমাবেশে শিক্ষকরা নিজেদের ঐক্য বজায় রাখতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে একে অপরকে মিষ্টি মুখ করান।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, তবে সেটা যেনো আমরা ক্যাম্পাসের বাইরে রেখে আসি। শিক্ষকরা যখন ক্যাম্পাসে প্রবেশ করবেন, তখন তার একটাই পরিচয় শিক্ষক। বাংলাদেশের নবযাত্রায় অংশ নিতে হলে আমাদের অবশ্যই সকল ভেদাভেদ ভুলে, পরনিন্দা-পরচর্চা-হিংসা থেকে বের হয়ে আসতে হবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন যাত্রা শুরু হচ্ছে। এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক একটা পরিবারের অংশ। কোনো রাজনীতি, দলবাজি, গ্রুপবাজি নয়; শিক্ষকদের ধর্ম শিক্ষকতা করা। পাঠদান ও গবেষণা ছাড়াও শিক্ষার্থীরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেনো সুশিক্ষায় শিক্ষিত হয়, সেটা নিশ্চিত করাই শিক্ষকদের দায়িত্ব।

পদযাত্রায় সকল অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বর্তমান ও সাবেক প্রক্টরগণ, হলের প্রাধ্যক্ষগণসহ সকল বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION