শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

বশেমুরবিপ্রবির প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ-হাতাহাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১.১৭ পিএম
  • ৩৫৩ Time View
74

কালের খবরঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পক্ষ বিপক্ষ দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নতুন প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে এক গ্রুপ শিক্ষার্থী নতুন নিয়োগকৃত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবকে বঙ্গবন্ধু পরিষদের নেতা উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্লোগান দেয়। অন্যপক্ষ, এর বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার সর্তে এক কর্মকর্তা বলেন, বিষয়টি নতুন ও পুরানত প্রক্টর সমর্থিত ছাত্রদের ভুল বোঝাবুঝির কারনে একটা সমস্যার সৃস্টি হয়। পরবর্তিতে উভয়পক্ষ ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় এখন পরিবেশ শান্ত রয়েছে। আর পুলিশ বলছে বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তবে ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে নতুন নিয়োগকৃত প্রক্টর হিসাবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব যোগদান করেন।বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে রাতে এক গ্রুপ শিক্ষার্থী ক্যাম্পাস ও ভিসির বাসভবন এলাকায় নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION