মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

ছাত্রলীগের নেতাকে বশেমুরবিপ্রবি উপাচার্যের পিএস নিয়োগ! প্রতিবাদে সংবাদ সম্মেলন, আন্দোলনের হুশিয়ারী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৭.০৬ পিএম
  • ৩৫৭ Time View
111

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম। এসময় মো. ওবাইদুল ইসলাম, নিঘাত রৌদ্রসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. মমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে ভিসির পিএস হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। যেটি নিয়ম বহির্ভূত ভাবে দেয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম ও আইন ভঙ্গ করে রিজেন্ট বোর্ডের অনুমতি না নিয়েই এই নিয়োগ দিয়েছে।

তিনি আরো বলেন, এই নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু উল্টো ভিসি কোটায় নিয়োগ বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী রবিবারের (১৭ নভেম্বর) মধ্যে এ নিয়োগ বাতিল না হলে কঠোর আন্দোনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

প্রসঙ্গত গত বুধবার (১৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়। আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এছাড়া তিনি আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিকের ভাতিজা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION