মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বশেমুরবিপ্রবি’তে নতুন ভাইস-চ্যান্সেলরের যোগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২.৪৫ পিএম
  • ৪১২ Time View
112

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর যোগদান করেছেন। আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

যোগদানের পর অধ্যাপক ড. শেখর তার কার্যালয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সঙ্গে মত বিনিময় করেন। পরে ধারাবাহিকভাবে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।

এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিনি শিক্ষার্থীদের বলেন, সবার সঙ্গে আলোচনা করে যতোটুকু জানতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। সেসব সমস্যা দূর করতে হলে দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ, প্রতিহিংসা, দ্ব›দ্ব পরিহার করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION