শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

ফিলিস্তিন, গাজায় ও সিরিয়াসহ বিশ্বব্যাপী শিশু হত্যা বন্ধের দাবী জানিয়েছেন কচি কন্ঠ সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫.০৪ পিএম
  • ৩৫৭ Time View
69

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশু কিশোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কচি কন্ঠের আসর ইউএসএ এবং চিলড্রেনস ভয়েজ এর যৌথ উদ্যোগে এই সম্মেলন হয়। প্রায় ৫হাজার শিশু কিশোর এই সম্মেলনে অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার  সুরুপী সালিনাবক্সা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।ইউএসএ কচি কন্ঠের আসর এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি  হেমায়েত হোসেন লস্কর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার  মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি প্রমূখ।

    এর আগে বিদ্যালয়ের অতিথিবৃন্দ, শিক্ষক ও  শিক্ষার্থীরা এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করেন।       ইউএসএ কচি কন্ঠের আসর এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি  হেমায়েত হোসেন লস্কর বলেন, শিশু দিবসের এই দিনে বিশ্বের  সব শিশুরা যাতে তাদের সঠিক    অধিকার পায় সেই চেষ্টা সকলকে করতে হবে। কেননা আজকের শিশু আগামী    দিনের ভবিষ্যত। বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে ফিলিস্তিন, গাজায় ও সিরিয়ায় শিশুদের উপর যে হত্যাকান্ড ঘটানো হচ্ছে তা বন্ধেরও দাবী জানান তিনি।

প্রধান অতিথি  মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান বলেন, নতুন বাংলাদেশে শিশুদের সময়োপযোগী হতে হবে। তাদেরকে পড়াশোনায় আরও বেশী মনোযোগী হতে হবে। তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধর।  অনুষ্ঠান শেষে ৫ হাজার শিশু কিশোরদের মাঝে রান্নাকরা দুপুরের খাবার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শিশু সংগঠন, কচি কন্ঠের আসর দীর্ঘ ৪৮ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, ১৯৯০ সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের প্রধান কার্যালয়ে World Summit for Children অনুষ্ঠিত হয়। এই Summit – এ ইউনিসেফের প্রধানের আমন্ত্রনে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন কচি কন্ঠের আসরের ২৮ সদস্য বিশিষ্ট একটি শিশু প্রতিনিধি দল সংগঠনের প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেনের নেতৃত্বে যোগদান করেন এবং বিশ্ব শিশুদের জন্য বিশেষ ভূমিকা পালন করে।

প্রায় দুই যুগ ধরে এই আন্তর্জাতিক সংগঠন কচি কন্ঠের আসর U.S.A সহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশের উপর কাজ করে যাচ্ছে।  জাতিসংঘ এবং ইউনিসেফ সহ বিশ্বের উল্লেখযোগ্য সংস্থার সাথে যৌথ কর্মসূচি পালন করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION