শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুই বাংলাদেশির প্রাণ রক্ষা হলো না, দূতাবাসের উদ্যোগ কতটা কার্যকর ছিল? দুর্নীতির লাগাম টানতে বদলি ও পদায়নে লটারি পদ্ধতি লক্ষ্মীপূজা ঘিরে গোপালগঞ্জে জমজমাট প্রতিমার হাট, বেচাকেনায় ব্যস্ত মৃৎশিল্পীরা বাংলাদেশ ফুটবল লিগ! সৈয়দ আলী রেজার জোড়া গোলে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয় গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় এগোচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনাবেচা, তদন্তের মুখে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি বসুন্ধরা পূজামণ্ডপের পাশে ডিএনসিসি, প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৬.২৬ পিএম
  • ৫১৭ Time View
180

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।আজ শুক্রবার (১৪জুন) বিকাল ৫ টায় তিনি স্বপরিবারে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে বঙ্গবন্ধু সহ  মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব শাখাওয়াত মুন, ইমরুল কায়েস, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান আরিফ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, ওসি খন্দকার আমিনুর রহমান সহ নাঈমুল ইসলাম খানের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION