বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

মুকসুদপুর প্রেসক্লাব এর ফ্যামেলি ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২.৪৪ পিএম
  • ৩৮৯ Time View
83

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব সদস্যদের ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এই ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়। মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার নিজ বাড়ি কমলাপুরে ছিলো প্রেসক্লাবের সকল সদস্য এবং তাদের পরিবারের সদ্যদের নিয়ে বিভিন্ন আয়োজন। প্রেসক্লাব সদ্যদের, স্ত্রী ও ছেলেমেয়েদের জন্য ছিলো বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরে মধ্যাহৃভোজের পর ছিল আকর্ষনীয় লাকী কূপন ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়। লাকী কূপন ড্রতে আকর্ষনীয় ৫৫ টি পুরষ্কার ছিলো। প্রথম পুরষ্কার পেয়েছে মুকসুদপুর সংবাদ স্টাফ রির্পোটার ইসমাইল হোসেন পাননু।পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়া। প্রেসক্লাব সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপদেষ্টা শহীদুল ইসলাম বেলায়েত, সহ-সভাপতি মো: ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, সদস্য তৌহিদুল হক বকুল, দাতা সদস্য মাহবুব হাসান বাবর। অনুষ্ঠিত ফ্যামেলি ডে-তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপু থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION