মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কর্মবিরতিতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩.৩৭ পিএম
  • ৫১১ Time View
144

কালের খবরঃ

ভাতাবৃদ্ধিসহ চার দফা দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।সোমবার (২৫ মার্চ)  দুপুর ১২টায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে আন্দোলনকারীরা। এসময় দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন মানববন্ধনকারীরা। চার দফা দাবী হলো,  পোস্ট গ্রাজুয়েট ট্রেইনারদের মাসিক ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা মাসিক ৩০ হাজার টাকায় উন্নীতকরণ ও নিয়মিতকারণ,এফসিপিএস, আবাসিক ও অনাবাসিক ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১২টি ইন্সটিটিউট এর আবাসিক ও অনাবাসিক ডাক্তারদের ভাতা পুরনায় চালু এবং চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরন।মানববন্ধন চলাকালে ইন্টার্ন চিকিৎসক অনামিকা জাহান আঁখি, আরাফাত হোসেন, আবু শাকির বক্তব্য রাখেন।বক্তারা বলেন, একটি হাসপাতালের প্রাণ হচ্ছে ইন্টার্ন চিকিৎসকেরা। কিন্তু আমাদের ভাতা অনেক কম। চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৯ মার্চ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এরমধ্যে দাবী পূরণ না হলে বৃহত কর্মসূচী ঘোষনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION