মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬.০৭ পিএম
  • ৪৩০ Time View
121

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের  কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে ।শনিবার (৯ মার্চ) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা  বোর্ডের  সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী,  প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আকরামুজ্জামান।সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের  হাতে ক্রেস্ট পদক,মেডেল, ট্যাব  ও উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানান। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION