মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

টুঙ্গিপাড়ায় শেষ হলো আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৫৯ এএম
  • ৪৫৮ Time View
108

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুঙ্গিপাড়ায় শেষ হলো আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা। টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক খেলোয়াড় নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী)এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ও এ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান মানি, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পান্ডে, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম। জেলা ক্রিড়া অফিসার মোঃ মানিরুজ্জামানের সভাপতিত্বে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন ক্রীড়া একজন খেলোয়াড়ের শারীরিক ও মানসিক পরিবর্তন করে সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে পারে। পরে অতিথিরা টুঙ্গিপাড়ার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের চ্যাম্পিয়ন ট্রফি ও গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION