মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

ছাত্রকে স্কুল ড্রেস পরতে শাসন করায় মারপিটের শিকার প্রধান শিক্ষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.২৬ পিএম
  • ৫২৬ Time View
166

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রকে শাসন করায় বিকাশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষককে মারধর করেছে ওই ছাত্র ও তার অভিভাবকরা।এ সময় শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে অপর এক শিক্ষক ও ৩ কর্মচারী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার বিকাশ চন্দ্র বিশ্বাস হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানাগেছে, দশম শ্রেণীর ছাত্র পিতাশ হালদার স্কুল নির্ধারিত ড্রেস না পড়ে বিদ্যালয়ে আসলে প্রধান শিক্ষক তাকে শাসন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে পিতাশ হালদার বিদ্যালয় ত্যাগ করে বাড়িতে চলে যায়। বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে ছাত্র পিতাশ ও তার অভিভাবকরা প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের উপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়টির শিক্ষক কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে।

এদের মধ্যে গুরুতর আহত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, শিক্ষক উত্তম অধিকারী, ল্যাব অপারেটর সুদেপ অধিকারী, কর্মচারী জয় সেন ও বুলেট দত্তকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ছাত্র ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।

বিদ্যালয়টির বাংলা বিষয়ের শিক্ষক স্বপন রায় বলেন, একজন প্রধান শিক্ষক ছাত্রকে শাসন করায় এভাবে মারধরের শিকার হলেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ বিষয়ে ছাত্র পিতাশ হালদারের পিতা পঙ্কশ হালদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত। পিতাশের পিতা হিসেবে আমি সকল শিক্ষকদের কাছে ক্ষমা চাই।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য রোগীদের শারীরিক খোঁজখবর নিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION