মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জন গ্রেপ্তার।মোট গ্রেপ্তার ২৫

গোপালগঞ্জে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা মাতোয়ারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৩.৪৮ পিএম
  • ৪৫৮ Time View
153

কালের খবরঃ

গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের ১ম দিনে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১ জানুয়ারী) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, রোন্টি পোদ্দার. শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী,

বীনাপানি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্চনা বিশ্বাস, জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ওঝাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ বছর জেলায় মোট ১১ লাখ ২৫ হাজার ৫৪০ পিস বই শিক্ষার্খীদের মাঝে বিতরন করা হয়। এর মধ্যে প্রাথমিকের ৬ লাখ ৮৭ হাজার ৪’শ পিস, মাধ্যমিকে ২ লাখ ৭৪ হাজার ১৮০ পিস, ভকেশনালে ৬২ হাজার ১৮৫ পিস এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৯৫৫ পিস বই রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION