মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

নয় দফা দাবিতে শেখ রেহানা টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৮.২৫ পিএম
  • ৪৪২ Time View
156

কালের খবরঃ

৯দফা দাবিতে একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করে গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে তারা একাডেমিক সকল কার্যক্রম বন্ধ করে বৃহৎ আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রধান ফটোকে সমানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকে তালা বন্ধ করে এ আন্দোলন শুরু করে।

এ সময় তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয়। পরে আন্দোলনের কথা জানতে পেরে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ বরিশাল থেকে তাৎক্ষণিক গোপালগঞ্জে আসেন এবং শিক্ষার্থীদের সাথে বেলা তিনটায় বৈঠকে বসেন। পরে শিক্ষার্থীদের দাবিসমূহ মেনে নিলে শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে তাদের আন্দোলন থেকে সরে দাঁড়ায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে, দাবি আদায় না হলে তারা একাডেমিক সকল কার্যক্রম বন্ধ করে বৃহৎ আন্দোলনে যাবেন।

শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ বলেন, তারা যে নয়টি দফা দিয়েছে কিছু যৌক্তিক এবং কিছু অযৌক্তিক। তাদের দেওয়া যৌক্তিক দাবিসমূহ আমরা দ্রুত সময়ের মধ্যেই সমাধান করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION