বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সিএজি মো. নূরুল ইসলামের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১.২৮ পিএম
  • ৪১১ Time View
85

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

নবনিযুক্ত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)  মোঃ নূরুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২৯ জুলাই)  বেলা সাড়ে ১১ টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫  আগস্টের শহীদ  ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুষ্পস্তবক অর্পণ শেষে সিএজি মো. নূরুল ইসলাম টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের  প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর  করেন । উল্লেখ্য গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।এরপর বাংলাদেশ এনিমেল হাজব্রেন্ডি অ্যাসোসিয়েশনের (বাহা) নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় সংগঠনের সভাপতি জাকির হোসেন আকন্দ (অবসরপ্রাপ্ত সচিব), মহাসচিব ড. অসীম কুমার দাস (প্রকল্প পরিচালক, ডি এল এস) সহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION