বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪.১৭ পিএম
  • ১৩ Time View
19

গোবিপ্রবি প্রতিনিধিঃ

ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা নবীন বরণ অনুষ্ঠানে বলেছেন, নবীনদের জন্য আজকে খুব আনন্দের দিন, আপনারা আজকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে পদার্পণ করেছেন। আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এসব বিশ্ববিদ্যালয়ে পড়ে। যারা সচ্ছল পরিবারের সন্তান তারা দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়। তাই আপনাদের প্রত্যেকটা দিনকে কাজে লাগাতে হবে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই আপনাদের সব বিষয়ে সজাগ থাকতে হবে। আজ আপনারা শিক্ষার্থী হলেও আগামীতে দেশ গড়ার কারিগর হবেন। আজ হতে অনেকেই আগামী ভবিষ্যৎ স্থির করবেন। আর নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে পারবেন।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীই আপনাদের সন্তানতুল্য। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। এখানে বিভিন্ন মতের মানুষ থাকবে। কিন্তু কোনো অবস্থায় যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে এ বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম সুনামধন্য বিশ্ববিদ্যালয় হবে।

তিনি আরো বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত একটি সুষ্ঠু নির্বাচনে গোপালগঞ্জের মানুষ তিনটি আসনই বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাই আমাদেরও গোপালগঞ্জের মানুষের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পূর্বে তিন হাজারের উপরে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেতেন। আর এখন মাত্র ১৫৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। আগামী সেশনে আমরা আশা করি পূর্বের ন্যায় ৩১০০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ঠুনকো কোনো বিষয় নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে নিরসন করার চেষ্টা করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, ট্রেজারার ড. মো. খসরুল আলম, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION