শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা ২০০৬–০৭-এর অভিজ্ঞতা কি আবারও প্রশ্নের সামনে? ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২.১৩ পিএম
  • ১১ Time View
20

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গত বৃহস্পতিবার ( ১ অক্টোবর) বিকালে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নিলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে তরকারি-ঔষধ একসাথে পাওয়া সহ বিদেশি, নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ফজলুল হক সহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে নীলফা বাজারের দুইটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধের ব্যাপারে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION