শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয়

নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১.২৬ পিএম
  • ০ Time View
1

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
নারীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এস এম জিলানী বলেন, আমাদের সমাজে নারীরা অনেক সময় অবহেলার শিকার হন। এর অন্যতম কারণ, তাঁরা অনেক ক্ষেত্রে সরাসরি উপার্জনের সঙ্গে যুক্ত নন। নারীদের অর্থনৈতিক মর্যাদা ও পরিবারে সম্মান বৃদ্ধির লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে দিয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। ফলে দেশের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকার একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে একসঙ্গে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনীতির অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এ সময় বক্তব্য দেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম প্রমুখ।প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দায়িত্ব পালনকারী ১৫ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারের মধ্যে ডিজিটাল ট্যাব বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION