মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বশেমুরবিপ্রবি ডেপুটি কন্ট্রোলার মিকাইল তিন দিন নিখোঁজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩, ৭.১১ পিএম
  • ৪৩৮ Time View
148

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল(৫০) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।এ বিষয়ে তার স্ত্রী মৌ গত মঙ্গলবার (২৭ জুন) গোপালগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেছেন(ডিডি নং-১২২১, তাং-২৭.০৬.২০২৩)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তিনি জেলা শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে গত সোমবার (২৬ জুন) বিকেলে বেরিয়ে যান, এরপর থেকে তাঁকে আর তার পরিবারের লোকজন খুঁজে পাননি-এমনটি তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।আমরা সম্ভাব্য স্থান গুলোতে তাঁকে খোঁজার চেস্টা চালাচ্ছি।তাঁকে খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন।

নিখোঁজ ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল-এর স্ত্রী মৌ জানিয়েছেন, ঘটনার দিন বিকেল ৩টার দিকে তার স্বামী বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে যান।এমনকি মানিব্যাগ ও নিজের মোবাইল ফোনটিও নেননি।রাতে যখন তার স্বামী আর বাসায় ফিরে না আসেন তখন আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের বাসায়ও খোঁজ খবর নেন।কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়রী করেন।তার সাথে কোন ঝগড়া বিবাদও হয়নি বলে তিনি জানান।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ কিউ এম মাহবুব এর সাথে   কথা হলে তাকে নিখোঁজের বিষয়টি কেউ তাকে জানাননি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION