বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ কোটালীপাড়ার সেই শিক্ষকে সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩, ৩.২১ পিএম
  • ৪৪৩ Time View
94

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক চিম্ময় বসুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬মে) বিকালে গোপালগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ প্রাথমিক তদন্তের ভিত্তিত্বে এই আদেশ প্রদান করেন এবং বিভাগীয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ব্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে,গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৯৭নং কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় বসুর বিরুদ্ধে  পঞ্চম শ্রেণীর ছাত্রীদের পাঠদানের সময় যৌন হয়রানির অভিযোগ উঠে। এঘটনার পর কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বিদ্যালয় পরিদর্শন করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন এবং তদন্ত প্রতিবেদন জমা দেন।এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে(১৬মে)অভিযুক্ত শিক্ষকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

উল্লেখ্য শিক্ষক চিন্ময় বসু প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীদের কাছে ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন।এ ঘটনায় ওই সকল ছাত্রী তাদের অভিভাবকদের  ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা হালদারসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানাকে জানান। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক তিন দিনের ছুটি নিয়ে গাঢাকা দেন। গত রবিবার(১৪ মে) তারিখে ছুটি শেষ হলেও এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION