বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বশেমুরবিপ্রবিতে চলছে শিক্ষকদের কর্মবিরতী! ভোগান্তীতে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.০৬ পিএম
  • ৪৬৫ Time View
93

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

দুই দফা দাবী নিয়ে উপাচাযের্র সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা। বুধবার ( ৯ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মবিরতির ডাক দেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান জানান, রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে বুধবার সকাল থেকেই ক্লাস বর্জন করে শিক্ষকরা। ফলে বিশ্বদ্যালয়ের সকল শ্রেনী কক্ষে তালা ঝোলানো রয়েছে। সকল একাডেমিক কর্যক্রম বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছে শিক্ষকরা।

শিক্ষকদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসলেও ক্লাশ না হওয়ায় ক্যাম্পাসে ঘোরাফেরা করে সময় পার করে। তবে শিক্ষকদের কর্মবিরতি চললেও প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রম এবং ১ম বর্ষ আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন অন্যন্য রুটে যথারীতি চলাচল করলেও খুলনার ও কাশিয়ানীর ভাটিয়াপাড়ার বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, মঙ্গলবার (০৮ নভেম্বর) রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে শিক্ষক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি থাকা সত্বেও শিক্ষকদের সাধারন সভার পরামর্শ মোতাবেক একাডেমিক কাউন্সিল কর্তৃক গঠিত অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোন সুপারিশ গ্রহণ না করে রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন করা হয়েছে। অভিন্ন নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তে অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা বিদ্যমান থাকায় এবং অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোন সুপারিশ গ্রহন করা হয়নি।

আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরের স্বল্প আয়েতনে আইসিটি পার্ক স্থাপনের তীব্র আপত্তি জানানো হয়। নতুন করে জমি অধিগ্রহন করে বিশ্ববিদ্যালয়ে আয়তন বৃদ্ধি করে উক্ত স্থানে আইসিটি পার্ক নির্মাণের দাবী জানানো হয়।উক্ত দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানানো হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, গত মঙ্গলবার রিজেন্ট বোর্ড মিটিং এ শিক্ষকদের দাবী গুলো উথ্যাপিত হয়েছিল। সেখানে শিক্ষক প্রতিনিধিরাও ছিলেন। তাদের দাবী আংশিক গ্রহণকরা হয়েছে। তারপর শিক্ষকরা কর্মবিরতীর মতো বড় সিধান্ত গ্রহণ করেছেন। এটা করার আগে আমার কাছে আসা উচিৎ ছিল। এ বিশ্ববিদ্যালয়ে এই কালচারটা নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এখানে সমন্বয়হীনতার অভাব আছে। কোন কিছু হলেই  উপাচর্যের দোষ হয়।  আর এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তী গণমাধ্যমের হাতে যাওয়াতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION