বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১০.৩৭ এএম
  • ৪৯৫ Time View
92

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তামিম মোল্যা(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বুধবার(৩১ আগস্ট)ভোরে উপজেলার মহারাজপুর ইউনিয়েনের মধ্য বনগ্রামের লিয়াকত খন্দকারের কলা বাগানের মধ্য থেকে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।মুকসুদপুর থানার ইন্সেপেক্টর(তদন্ত)খন্দকার আমিনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাদ্রাসা ছাত্র তামিম মোল্যা মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের ইকরাম মোল্যার ছেলে।

সে লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র।মুকসুদপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ী থেকে বের হয় মাদ্রাসা ছাত্র তামিম মোল্যা। এরপর আর বাড়ী ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে আজ বুধবার ভোরে বাড়ীর পাশের একটি কলা বাগানের মধ্যে তামিমের গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তিনি আরো জানান, কি কারনে বা কারা ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে তার কারন জানা যায়নি। তবে প্রকৃত ঘটনা উদ্ধারের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION