বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪, ৪.৩৪ পিএম
  • ৪১৬ Time View
oplus_0
72

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরীর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চল এই অভিযোগ উত্থাপন করেছেন।

তিনি বলেন, প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী বিদ্যালয়টির পূরাতন ১টি পাকা টিনসেট ঘর, ২টি টিনসেট ঘর ও ১টি টিনসেট মসজিদ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিদ্যালয়ের গাছ বিক্রিসহ বিভিন্ন উন্নয়নে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন বলে আমরা প্রমান পেয়েছি।

তিনি আরো বলেন, প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়টির শিক্ষক সুবীর চন্দ্র বিশ্বাসসহ কয়েকজনকে বহির্গমন ছুটি দিয়েছেন। যাহা সম্পূর্ণ বিধিবহির্ভূত।

কামরুজ্জামান তালুকদার চঞ্চল বলেন, নিহার রঞ্জন বারুরী একজন অযোগ্য প্রধান শিক্ষক। তিনি একটি প্রকাশনী থেকে কমিশন পেয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে গাইড বই তুলে দেন। এই প্রকাশনীর দেওয়া প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। অনেক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আবার সেই ফাঁসকৃত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীরা দিন দিন মেধা শূণ্য হয়ে পড়ছে। তাই আমরা এই অযোগ্য দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি।

নাম প্রকাশ না করা শর্তে এক অভিভাবক বলেন, নিহার রঞ্জন বারুরী একজন অযোগ্য প্রধান শিক্ষক। তিনি এর আগে ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। আমার মনে হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোন ক্লাসের কোন বিষয়ে তাকে ছাত্র-ছাত্রীদের পড়াতে দিলে তিনি পড়াতে পারবেন না। এই অযোগ্য প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে কি ভাবে নিয়োগ পেয়েছেন তাহা আমাদের বোধগম্য নয়। তাই আমরা এলাকাবাসী এই অযোগ্য প্রধান শিক্ষকের অপসারণ চাই।এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কোন অনিয়ম বা দূর্নীতির সাথে যুক্ত নই।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম বলেন, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরীর বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION