মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

কোটালীপাড়ায় শিক্ষকদের গালাগাল করার প্রতিবাদে ক্লাস বর্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৩৫৩ Time View
oplus_0
96

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চলের বিরুদ্ধে শিক্ষকদের গালাগাল করার অভিযোগ উঠেছে। এরই  প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ করেছে। তবে এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত সভাপতি ।

রবিবার (২জুন) স্কুল চলাকালীন সময়ে পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চল বিদ্যালয়টির ইংরেজি শিক্ষক জিএম আরিফকে গালাগাল করেন। ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা প্রতিবাদে ক্লাস বর্জন করেন।

ইংরেজি শিক্ষক জিএম আরিফ বলেন, আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চল রবিবার বিদ্যালয়ে এসে ইংরেজি বিষয়ে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফলাফল সম্পর্কে জানতে চান। এ বিষয়ে তার সাথে আমার কথা হয়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে আমাকে গালাগাল করেন। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী সভাপতিকে শান্ত করার চেষ্ট করলে তিনি প্রধান শিক্ষককেও গালাগাল করেন। এ ঘটনা বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষক- শিক্ষার্থীরা প্রতিবাদে ক্লাস বর্জন করেন। আমরা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লিখিত ভাবে জানিয়েছেন।

এ বিষয়ে পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী দীর্ঘদিন ধরে নানা প্রকার অনিয়ম ও দূর্নীতি করে আসছেন। তাকে এ কাজে সহযোগিতা করছেন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। আমি সভাপতি হয়ে দায়িত্ব নেওয়ার পর এসব অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদ করি। যার ফলে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ আমার উপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিচ্ছে। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের অনিয়ম ও দূর্নীতির যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে।নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকগণ ক্লাস বর্জন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যাওয়ার কারণে আমরা বাড়ি চলে গিয়েছি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী বলেন, আমি কোন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত নই। সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চল আমিসহ অন্যান্য শিক্ষকদের গালাগাল করার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।

কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম বলেন, প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। যদি সে তদন্তে দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করবো। সাথে সাথে বিদ্যালয়টিতে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION