মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১.৩৭ পিএম
  • ৪২৬ Time View
133

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২৭ এপ্রিল) ।  ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

চলতি শিক্ষাবর্ষে বিশ^বিদ্যালয় কেন্দ্রে মোট ৪হাজার ৪৮১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১হাজার ৭৪৬ জন। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৩ মে ২০২৪ বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ২হাজার ৩৪১ জন এবং ১০ মে ২০২৪ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৯৪ জন পরীক্ষার্থী বিশ^বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়োজিত থাকবে।

প্রক্টর আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। পরীক্ষা শুরুর ১ (এক) ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION