শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

৩০ডিসেম্বর শেখ হাসিনার কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৬.০০ পিএম
  • ৪০১ Time View
112

কোটালীপাড়া প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ডিসেম্বর তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাবেন। এই দিন তিঁনি কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৮ ডিসেম্বর ) কোটালীপাড়ায় গিয়েছিলেন। তখন তিঁনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় ভাষন দিয়েছিলেন।

বুধবার (২৭ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ ডিসেম্বরের জনসভাকে সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, তুষার মধুসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ ডিসেম্বরের জনসভাকে সফল করতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাকে কেন্দ্র্র করে পরো কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। কোটলীপাড়াবাসী তাদের প্রিয় নেতৃকে এক নজর দেখা ও তাঁর ভাষণ শোনার  জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION