রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ! গোপালগঞ্জ-০১ আসনে গণঅধিকার প্রার্থী ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন। বসানো হয়েছে চেক পোষ্ট কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার মানুষদের সাহস যোগাতে আমি নির্বাচনে এসেছি। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক জয়লাভ করলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া থেকে সংখ্যালঘু শব্দটি তুলে ফেলব – আবুল বশার দাড়িয়া

কাশিয়ানীতে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৪.৪০ পিএম
  • ৩৯৮ Time View

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী সহ ওই গাঁজা জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো-ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা থানার আকছিন গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে আমজাদ হোসেন পারভেজ (৩৫) ও একই থানার মান্দারপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহাবুর রহমান(২৪)।

র‌্যাব-৬ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, র‌্যাবের কাছে গোপন সংবাদ ছিলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পাশে যাত্রী ছাউনির সামনে দুইজন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাযবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তাদের আটক করে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা বহনকারি পিকআপ এবং মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন পারভেজ ও মাহাবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা করে কাশিযানী থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION