বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথেই থাকবো- মাশরাফী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৩.১০ পিএম
  • ৩৮০ Time View
36

কালের খবরঃ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি।অনেক প্রতিকুলতা গিয়েছে।করোনার মতো মহামারি গিয়েছে।অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভিতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুনভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভাল হবে। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

রোববার(২৪ ডিসেম্বর)দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মাশরাফী অপর এক প্রশ্নের জবাবে আরো বলেন, খেলাধুলা তো আমার রক্তের সাথে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মিলানোর কোন সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথে অবশ্যই থাকবো।

এরআগে মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর আসনের কর্মি সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION