বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ

বিএনপি ছিলো আগামীতে ভবিষ্যত বংশধররা জানবেনা- শেখ সেলিম এমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৪.৪২ পিএম
  • ৪১২ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এমপি তাঁর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বলেন, নির্বাচনে কোন কারচুপি হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায়না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের কোন বিকল্প নেই।

শুক্রবার (২২ ডিসেম্বর)দুপুরে টুঙ্গিপাড়ায় তাঁর নিজস্ব বাসভবনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, নির্বাচনে না এসে এখন আবার অসহযোগ দিচ্ছে বিএনপি। অসহযোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। কোথায় খেঁজুর গাছ আর কোথায় কঁচু গাছ। অসহযোগের নামে অরাজকতা ও বিশঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে।

শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার স্থায়ীত্ব করছে। স্থায়ীত্ব যাতে না হয় সেই জন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সংবিধান ডিঙ্গিয়ে কোন কিছু হবে না। খুন করে গণতন্ত্র হয় না। ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় না।

বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, যে সব বুদ্ধিজীবী গণতন্ত্র গণতন্ত্র করে তারা কি কেউ মুক্তিযুদ্ধ করেছেন? যারা বিবৃতি দেয় তার বাবারাও মুক্তিযুদ্ধ করে নাই। বাইরের কোন দেশ আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বঙ্গবন্ধু সেটা করে গিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতা কোথায় আজ লগ্নিত হচ্ছে। মানবতা লংঘিত তো বিএনপিই করছে। খালেদা জিয়ার অবরোধ তো চলছেই।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম আরো বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন কর্মি বেরিয়ে আসে। আর নির্বাচনে না আসলে নতুন কর্মি সৃষ্টি হবে না। ভাসানী যেমন এক সময়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, আগামীতে বিএনপিও নিশ্চিহৃ হয়ে যাবে। রাজনীতিতে ভুল করলে এই-ই হবে। আগামীতে বিএনপি বলে কোন সংগঠন ছিলো এটা ভবিষ্যত বংশধরেরাও জানবেনা।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION