বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬.০৩ পিএম
  • ২৭ Time View
35

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এ হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি সেবা দেওয়া হবে। আজ বুধবার দুপুরে হাসপাতালের পঞ্চম তলায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।

এ উপলক্ষে মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে. এম. বাবর এমপি বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রচেষ্টায় এ সেবা চালু হচ্ছে। এটি ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতির একটি। তাই ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালু করতে স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল পদায়নের জন্য কাজ করেছি। কিন্তু এখনো কাঙ্ক্ষিতসংখ্যক চিকিৎসক পাওয়া যায়নি। তারপরও অপ্রতুল জনবল নিয়ে এ সেবা চালু করা হলো। আগামীতে প্রশিক্ষিত জনবল পদায়নের ব্যবস্থা করা হবে।

এমপি বাবর আরও বলেন, এ সেবা চালুর মাধ্যমে শুধু গোপালগঞ্জ নয়, আশপাশের জেলার গর্ভবতী ও প্রসূতি মায়েরাও ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পাবেন। এতে তাঁরা সীমাহীন ভোগান্তি থেকে রক্ষা পাবেন। তাই এ সেবা প্রদানের সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সেবা নিতে আসা রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সেবা নিতে আসা রোগীদের স্বজনদেরও চিকিৎসক ও নার্সদের সঙ্গে ভালো আচরণ এবং সহযোগিতা করার আহ্বান জানান।

বিগত সরকারের সমালোচনা করে এমপি বাবর বলেন, বিগত সরকার চাইলে এক দিনের আদেশেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সব সেবা চালু করতে পারত। কিন্তু তারা তা করেনি। কারণ, তাদের সদিচ্ছা ছিল না। তাই আমাকে অনেক কষ্ট করে এসব সেবা চালু করতে হচ্ছে। আগামীতে গোপালগঞ্জে একটি মেডিকেল ভিলেজ চালু করতে চাই। কারণ, গোপালগঞ্জে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়ার মতো প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লাসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা বক্তব্য দেন।

এদিকে, গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. কে. এম. বাবর এমপি।

এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য কাজ করারও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION