গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
Reporter Name
Update Time :
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১.২০ পিএম
২০
Time View
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
কালের খবর ডেক্সঃ গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলার চরগোবরা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আলামিন কাজী চরগোবরা গ্রামের বেলায়েত কাজীর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
29
কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে সদর উপজেলার চরগোবরা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আলামিন কাজী চরগোবরা গ্রামের বেলায়েত কাজীর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।