শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩.৩০ পিএম
  • ১৮৪ Time View
209

কালের খবরঃ
তুয়া সম্প্রদায়ের তীর্থ ভূমি কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে স্নান উৎসব ও মহাবারুণী মেলা উপলক্ষে উৎসবস্থল ঠাকুর বাড়ী পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে.এম বাবর।
পরিদর্শণ কালে ডাঃ কে.এম বাবর বলেন, আগামী ১৬ মার্চ থেকে ওড়াকান্দিতে স্নান উৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হবে। স্নান ও মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দ যাতে সুন্দর ভাবে উৎযাপন করতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা করা হবে। এবার গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ওড়াকান্দি ঠাকুর বাড়ীতে শান্তিপূর্ণ ভাবে উৎসব পালিত হবে।
তিনি আরো বলেন, স্নান ও মেলা চলাকালে প্রতিদিনই আমি উপস্থিত থাকবো। সিসি ক্যামেরা সহ যখন যা প্রয়োজন তা করা হবে বলেও তিনি জানান। পরে ঠাকুর পরিবারের উত্তরসূরীদের সাথে স্নান উৎসব ও মহা বারুণীর মেলা নিয়ে মতবিনিময় ও খোঁজ খবর নেন ডাঃ কে. এ বাবর।


আগামী ১৬ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫-তম জম্ম তীথি উপলক্ষে স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা ২৮ মিনিটে ঠাকুর পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা স্নান করে এ স্নানোৎসবের শুভ উদ্বোধন করবেন। এরপর লাখ লাখ মতুয়া ভক্ত কামনা ও বাসনা সাগরে (বড় আকৃতির পুকুর) পাপ মোচনের জন্য স্নান করবেন। ¯œান চলবে পরের দিন ১৭ মার্চ সকাল ৮টা ৩৭ মিনিট পর্যন্ত। আর মেলা চলবে ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত। ঠাকুর বাড়ীতে তিন দিনব্যাপী মহাবারুণী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দেশজ, কুটির শিল্প, মৃৎ শিল্প, খেলনা সহ বিভিন্ন খাদ্য ও মিষ্টির দোকান বসবে। এর আগে, সারা দেশ থেকে লাখ লাখ মতুয়াভক্ত ঢাক, ঢল বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঠাকুর বাড়ীতে আসবে। পরে স্নান সহ অন্যান্যে ধর্মীয় পর্ব শেষ করে ভক্তরা ফিরে যাবেন।


এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ঠাকুর পরিবারের উত্তরসুরি পদ্মনাভ ঠাকুর, অমিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর ও সম্পদ ঠাকুর উপস্থিত ছিলেন।
ঠাকুর পরিবারের অন্যতম উত্তরসূরী সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর জানিয়েছেন, এই উৎসবে সারা দেশ ও প্রতিবেশী কয়েকটি দেশ থেকে লাখ লাখ মতুয়া ভক্ত এখানে উপস্থিত হবেন। ১৬ মার্চ থেকে তীলধরাণোর জায়গা থাকবে না ঠাকুর বাড়ীতে। এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তাই অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION