বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ

দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২.১৪ পিএম
  • ১৭ Time View
26

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,আগামী দিন থেকে শুরু হতে যাচ্ছে সনাতনী ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এই দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলে দিতে চাই,আপনারা অপকর্ম দুষ্কর্ম করে এলাকা থেকে সরে যেতে পারবেন না।আমরা ইতিমধ্যে সকল  দুর্গা মন্দিরকে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি।জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী রাত দিন মন্দিরগুলোতে পাহারা দিয়ে যাচ্ছে।এর পরেও যদি কেউ ষড়যন্ত্র করে থাকেন তার জবাব দেওয়ার জন্যও আমরা প্রস্তুত রয়েছি।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার  কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে এস এম জিলানী  বলেন, রাজনীতি করবেন আর হিন্দু ভাই-বোনদের ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা নিবেন, আমরা তা হতে দিব না।আমরা সম্প্রীতির বন্ধন টাকে অটুট রেখে রাজনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এসএম জিলানী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচন আসছে। এই নির্বাচনে যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে বলে আপনারা মনে করেন তাকেই ভোট দিবেন। আমি আপনাদের কাছে এটাই প্রত্যাশা করছি।

কান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার,বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ,মানিকুজ্জামান হাওলাদার,ছলেমান শেখ,কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ মধু,তিলক চন্দ্র বাড়ৈ,সমাজসেবক সুরজিৎ বালা,সসীম কুমার রায়,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুক তালুকদার,কান্দি ইউরিয়ান বিএনপি’র সাধারণ সম্পাদক নোমান মাহমুদ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION