রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

কাশিয়ানীতে খোলা আকাশের নিচে পলিথিনে ঘেরাও করে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৬.৫০ পিএম
  • ৩৯৫ Time View
130

কালের খবরঃ

মশারি বা পলিথিন মোড়ানো খেলার ঘর নয়।পলিথিন দিয়ে ঘিরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লেখা-পড়া করানো হচ্ছে।গাছ তলায় উপরে ত্রিপল টানানো আর বাইরে শীতের ঠান্ডা বাতাস ঠেকাতে শিক্ষকরা এই অভিনব কায়দায় শিক্ষার্থীদেরকে শীতের হাত থেকে বাঁচিয়ে লেখা-পড়া করাচ্ছে।এটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ অবস্থা দীর্ঘ দিনের।রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আর শীতের দিনে বাইরে বসেই শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে হচ্ছে।

স্কুল ভবনটি পরিত্যক্ত হয়েছে অনেক দিন আগেই।ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে।ভবনের নানা জায়গা ভেঙ্গেও পড়ছে।এরমধ্যে ছোট ছোট ছেলে-মেয়েদেরকে পড়নো বা ক্লাস নেয়া ঝুকিপূর্ন।

শিক্ষককেরা বাধ্য হয়েই স্কুল ভবনের সামনের জায়গায় গাছের নিচে লেখা-পড়া করাচ্ছেন। ভবনটি ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশংকায় ইতোমধ্যে কর্তৃপক্ষ ওই ভবনে ক্লাশ নিতে নিষেধ করেছেন। এমনকি গত ৪/৫মাস আগেই নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

৫ম শ্রেনীর শিক্ষার্থী লাকী সরকার ও ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী জেবানন্দ বিশ্বাস জানায়, রোদ-বৃষ্টি আর এই শীতের মধ্যে আমরা ঠিকমত লেখা-পড়া করতে পারছিনা। আমাদের স্কুল ভবনটি যাতে তাড়াতাড়ি নির্মান কাজ সম্পন্ন করা হয় তার দাবী জানাচ্ছি।

ওই স্কুলের শিক্ষার্থী অভিভাবক সুশান্ত ঢালী ও চামেলী বিশ্বাস জানান, এ অবস্থায় ছেলে-মেয়েদেরকে ঠিকমত লেখা-পড়া করতে স্কুলে পাঠাতেও ভয়ের মধ্যে থাকতে হয়। তা’ছাড়া বাইরে বসে ঠিকমতো শিক্ষাদান ও করতে পারছেনা শিক্ষকেরা।

বিদ্যালয় ভবনটি নির্মানের টেন্ডার হয়েছে আরো কয়েক মাস আগে।কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিসি কনস্ট্রাকশন-এর কর্মকর্তা প্রকৌশলী সোহেল রানা যেটা বললেন তাতে আরো কত মাস বা বছরে এ অবস্থা থেকে উত্তোরন হবে তা অনেকটা অনিশ্চিত।

প্রধান শিক্ষক,পল্লি বিশ্বাস জানান, এবছর  বিদ্যালয়ে  মোট ৭৫জন ছাত্র ছাত্রী রয়েছে। আগে বেশী ছিল। ক্লাস রুমের  সমস্যার কারনে অনেকে অন্য বিদ্যালয়ে চলে গেছে।  অবস্থায় ছেলে-মেয়েদেরকে ঠিকমত লেখা-পড়া করানো যাচ্ছেনা।মুখে মুখে কতটা আর পড়ানো যায়। ব্লাক বোর্ড ব্যবহার করানো যাচ্ছেনা।ঠিকমতো শিক্ষার্থীরা শিক্ষাও নিতে পারছেনা বললেন শিক্ষকেরা। তিনি জানান, শিক্ষার্থীদেরকে শীতের হাত থেকে বাঁচাতে পলিথিন দিয়ে ঘিরে দেয়া হয়েছে। উপরে রোদ-বৃষ্টি ঠেকাতে দেয়া হয়েছে ত্রিপল। এভাবে শিক্ষার্থীরা ঠিকমত লেখাপড়ায় মনোযোগী হতে পারছেন না বলে জানান প্রথান শিক্ষক। সব সমস্যা বা বাঁধা অতিক্রম করে অনতিবিলম্বে স্কুল ভবনটি নির্মান করে শিক্ষার্থীদের পড়া-লেখা পরিবেশ সৃষ্টি করার দাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION