রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭.০৬ পিএম
  • ৬৩৯ Time View
110

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের  শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, ওই মাদ্রাসা ছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তো।প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসলে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে তাকে ধর্ষন করে। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার  উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে।

ওই ছাত্রীর বাবা বলেন,আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অস্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত।ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যেতে বলে।ও সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষন করে।এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।তিনি আরো বলেন,মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন,ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রজু করা হয়েছে।এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION