বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান

গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২.০৪ পিএম
  • ৬ Time View
10

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জের সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তবে এঁরা কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা বা কর্মী নন। তারা চেয়াম্যানের বংশের ও কর্মী সমর্থক বলে জানা গেছে।

এদিন সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে ঢাকঢোল ও সানাই বাজিয়ে একটি র‌্যালি করে  এসব মানুষ সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতে উপস্থিত হন। পরে ফুল দিয়ে তাঁরা বিএনপিতে যোগদান করেন এবং এমপি তাদের গ্রহণ করেন।

এ সময় সংসদ সদস্য ডা. কে এম বাবর নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। ডা. কে এম বাবর বলেন, সব সময় খেয়াল রাখবেন, আপনাদের দ্বারা যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। কেউ যদি সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেন, তাহলে আপনারা আমার পাশে থেকে এসব অন্যায়, অত্যাচার ও জুলুমের প্রতিবাদ করবেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। নবাগত নেতাকর্মীদের জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে সুকতাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রানা মোল্লাসহ গ্রামের বয়োজ্যেষ্ঠরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION