শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নবপত্রিকা স্নানে শুরু মহাসপ্তমীর পূজা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন আইসিসিবিতে গাড়ি কেনাবেচার পাশাপাশি কৃষি ও মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১.৩৯ পিএম
  • ১৪ Time View
20

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসিবুর মোল্লা (৩০) নামে এক ব্যক্তি হাত হারিয়েছেন। তিনি বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি কাশিয়ানী উপজেলার ধলগ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। দুর্ঘটনায় তাঁর ডান হাতটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে কোটালীপাড়া যাওয়ার পথে সড়কের মাঝিগাতি এলাকায় কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁর ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন বলেন, এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION