বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২.২৯ পিএম
  • ২১ Time View
39

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে । আজ বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘হাত ধোয়ার নায়ক হোন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দিবসটি পালিত হয়েছে।

গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

সভায় শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে ও দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করা হয়। আলোচনা শেষে জেলা সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাবানের প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিক উজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসামৎ জোসনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, এনডিসি নাজমুল হক স্বপন, সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION