কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্যা (৩) নামে এক শিশু নিহত হয়েছে।আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারহান মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের খাইরুল মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করতে বলাকইড় বাজারে যান তার মা। এ সময় শিশুটি মায়ের হাত ছেড়ে সড়কে দৌড়ে গেলে দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহমেদ বলেন,শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION