শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ফুটবল লিগ! সৈয়দ আলী রেজার জোড়া গোলে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয় গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় এগোচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনাবেচা, তদন্তের মুখে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি বসুন্ধরা পূজামণ্ডপের পাশে ডিএনসিসি, প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০ ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন

বাংলাদেশ ফুটবল লিগ! সৈয়দ আলী রেজার জোড়া গোলে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬.১৯ পিএম
  • ২৯ Time View
41

কালের খবর ডেক্সঃ

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজার জোড়া গোলে ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। ম্যাচের ২৭ মিনিটে থিয়াগোর লম্বা পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠান সৈয়দ আলী রেজা। তাঁর গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।

গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় আবাহনী। একের পর এক সুযোগ তৈরি করলেও সহজ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী দলটি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আবাহনীকে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সফল হয় আবাহনীর। ম্যাচের ৫৭ মিনিটে ইয়াসিনের পাস থেকে জোরালো শটে গোল করে দলকে সমতায় ফেরান রবিউল হাসান। তাঁর গোলে ম্যাচে ফেরে উত্তেজনা।

তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। ম্যাচের ৭৬ মিনিটে জামাল ভূঁইয়ার বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাদার্স ইউনিয়নকে আবারও এগিয়ে দেন সৈয়দ আলী রেজা। শেষ পর্যন্ত তাঁর জোড়া গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে, শেষ দিকে আক্রমণের গতি বাড়িয়েও সমতাসূচক গোলের দেখা পায়নি আবাহনী।

এই জয়ে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হারে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে, চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হারে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION